• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

মোঃ আল আমিন :
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আসাদউল্লাহ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার আরশিনগর এলাকায় ঢাকা অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদউল্লাহ রায়পুরা উপজেলার বাঁশগাড়ি গ্রামের মনির মিয়ার ছেলে। তিনি নরসিংদী শহরের সঙ্গীতা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী অতিক্রম করছিল। এসময় আরশিনগর এলাকায় অসতর্ক অবস্থায় রেললাইনের ওপর চলাচল করতে গিয়ে আসাদ উল্লাহ ট্রেনের নিচে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দিলীপ চন্দ্র সরকার জানান, প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এসে পৌঁছালে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাধবদীতে পৌরসভার বর্জ্যে পরিবেশ দূষণ বন্ধের দাবিতে সড়ক অবরোধ
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে মাধবদী ও নরসিংদী পৌরসভার বর্জ্যে পরিবেশ দূষণ হচ্ছে-এমন অভিযোগ করে মাধবদী থানা মার্কাজ মসজিদ ও এর আশপাশের এলাকাকে পরিবেশ দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টায় ‘মাধবদী থানার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি করা হয়।
সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এই মানববন্ধনে অংশ নেন স্থানীয় মার্কাজ মসজিদের মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিক্ষুব্ধ মানুষ। এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা বিলপাড়- নরসিংদী-টু-মদনগঞ্জ সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে স্থানীয় প্রশাসনের পক্ষ হতে সমস্যা দূর করার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়া হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, পৌর শহরের সব ময়লা এনে নিয়মিত মদনগঞ্জ সড়কের পাশে ফেলা হয়। পবিত্র মার্কাজ মসজিদ এলাকায় পরিবেশ দূষণের কারণে মুসল্লিদের ইবাদত-বন্দেগিসহ সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এর পবিত্রতা রক্ষা এবং জনস্বাস্থ্য বিবেচনায় এলাকাটিকে দ্রুত দূষণমুক্ত করা জরুরি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তারা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, স্থানীয়রা ময়লা অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে রাখেন। জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে প্রথমে পুলিশ ফোর্স পাঠানো হয়। কিন্তু তারা সড়ক অবরোধ থেকে সরে না যাওয়ায় বিষয়টি পৌর প্রশাসককে জানানো হয়। পরে ঘটনাস্থলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাদের সঙ্গে কথা বলেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সমাধান করবেন-এমন আশ্বাস দিলে তারা অবরোধ থেকে সরে যান।
এ বিষয়ে মাধবদী পৌরসভার প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category