• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সরকারকে জনগণের সব বকেয়া বুঝিয়ে দেয়ার আহ্বান নাহিদের

নিজস্ব প্রতিবেদক :
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : সরকারকে জনগণের সব বকেয়া বুঝিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
নববর্ষ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীতে এনসিপির বৈশাখী র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আহ্বান জানান তিনি।
নাহিদ বলেন, জুলাই সনদ বকেয়া রেখেই সরকার নতুন হালখাতা খুলেছে। নববর্ষের এই দিনে সরকারকে জনগণের সব বকেয়া বুঝিয়ে দেয়ার আহবান জানাই।
তিনি আরো বলেন, সরকার গণভোটকে অমান্য করার চেষ্টা করছে। অচিরেই গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা বাতিল করে জনগণের সঙ্গে বেইমানি করেছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে নতুনভাবে সেইগুলোকে বিল আকারে এনে আইনে পরিণত করবে।
বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, বিগত সময়ে পহেলা বৈশাখসহ অনেকগুলো উৎসবকে দলীয়করণ করা হয়েছিল। এখন সেই উৎসবগুলোকেও নাগরিক উৎসব হিসেবে উদ্যাপনের চেষ্টা করছি আমরা। একইসঙ্গে আমাদের সংস্কার এবং সাংস্কৃতিক মুক্তির লড়াই চলমান থাকবে।
বাঙালি শুধু বাংলাদেশের নিয় পুরো পৃথিবীর উল্লেখ করে তিনি বলেন, সব বাঙালির সাংস্কৃতিক কেন্দ্রের জায়গাটা হচ্ছে বাংলাদেশ। ফলে বাংলাদেশকেই এই বাংলার সভ্যতার বহু ভাষা বহু সংস্কৃতির কেন্দ্র হিসেবে ঐতিহ্যের ধারকবাহক হিসেবে কাজ করে যেতে হবে।
এর আগে পহেলা বৈশাখ উদ্যাপন উপলক্ষে রাজধানীর বাংলামোটর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে এনসিপি। মিছিলটি শাহবাগ প্রদক্ষিণ করে ইস্কাটন রোডে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীদের আয়োজনে নাগরিক বর্ষবরণ ১৪৩৩ নামে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category