• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে বর্ণিল আয়োজনে মঙ্গল শোভাযাত্রা

মোঃ আল আমিন :
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীতে বর্ণিল আয়োজনে ও উৎসবমুখর পরিবশে বরণ করে নেওয়া হয়েছে নতুন বাংলা বছর ১৪৩৩। বর্ষবরণ উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে নরসিংদী জেলা স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
জেলা প্রশাসনের আয়োজনে বের হওয়া মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় আবহমান বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তুলতে বিভিন্ন লোকজ মোটিফ, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্র প্রদর্শন করা হয়। এতে জেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান, লোকসংগীত ও নৃত্য পরিবেশিত হয়।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে নেয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category