• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নওগাঁয় মিঠু হোসেন হত্যার রহস্য উদঘাটন, আসামি ঢাকায় গ্রেপ্তার মূল

আতাউর শাহ্ :
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁর বদলগাছিতে ঘটে যাওয়া চাঞ্চল্যকর মিঠু হোসেন হত্যা মামলার রহস্য দ্রুত উদঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন আসামি মো. রিফাত হোসেনকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল রাতে বদলগাছি থানার আধাইপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় অজ্ঞাত পরিচয়ের একটি রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি বদলগাছি উপজেলার বৈকন্ঠপুর গ্রামের বাসিন্দা মিঠু হোসেন। মরদেহে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়, যা পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।
ঘটনার পরপরই নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বদলগাছি থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আইসিটি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষ টিমের তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ, গোপন সংবাদের ভিত্তিতে এবং স্থানীয়দের সহযোগিতায় অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে ঢাকার আশুলিয়া থানার কুড়গা এলাকা থেকে রিফাতকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিফাত জানান, ঘটনার রাতে তিনি ও মিঠু একই ভ্যানে করে যাচ্ছিলেন। মিঠু ভ্যান চালাচ্ছিলেন এবং রিফাত পিছনে বসা ছিলেন। পূর্ব শত্রুতার জেরে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে রিফাত মিঠুকে ভ্যান থেকে ফেলে দিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান। পরে তিনি বদলগাছি থেকে নওগাঁ হয়ে রাজশাহী এবং সেখান থেকে ঢাকায় আত্মগোপন করেন। এ ঘটনায় বদলগাছি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, দ্রুততম সময়ে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সর্বদা তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category