সবুজবাংলা২৪ডটকম, গাইবান্ধা: গাইবান্ধা শহিদুল ইসলাম ও তার প্রতিবেশী সাদেকুল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ৪ এপ্রিল সকাল আনুমানিক ৬ ঘটিকায় সাদেকুল মিয়া ভাড়াটিয়া লোকজন নিয়ে শহিদুল ইসলামের বসতবাড়িতে হামলা চালান।
এসময় স্থানীয়রা বাধা দিতে এগিয়ে এলে হামলাকারীরা প্রকাশ্যে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ৪ জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এদিকে, ঘটনার সময় থানা ও জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয়।
এজাহারের সত্যতা স্বীকার করে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, “এ ব্যাপারে একটি এজহার পেয়েছি। বিষয়টি তদন্ত করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।”
এজাহার সুত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলা ধীন ধুতিছেড়া গ্রামের শহিদুল ইসলাম সাথে দক্ষিণ গিদারীর সাদেকুলগংদের সাথে জমি- জমা নিয়ে বিরোধ চলে আসছিল।এর সুত্র ধরে গত ৮ এপ্রিল সকাল আনুমানিক ৬ টায় সাদেকুলগংরা সদলবলে প্রতিপক্ষ শহিদুল ইসলাম বসতবাড়িতে আক্রমণ চালিয়ে বাড়িঘর ভাংচুর করিয়া ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন, মারপিট, ধারালো অস্ত্র দ্বারা হাড়কাটা জখম ও বন্দুক দ্বারা ছিটা গুলি করিয়া রক্তাক্ত জখম করেন। গুলির শব্দ শুনিয়া স্থানীয় লোকজন এগিয়ে আসলে সাদেকুলগংরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত চারজনকে উদ্ধার করিয়া গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।