• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শিক্ষকদের সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আহ্বান অধ্যাপক মুজিবুর রহমানের

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিশেষ সভা শনিবার বিকাল ৫ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি প্রফেসর ড. উমার আলীর সভাপতিত্বে, জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করীমের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে একত্রিত হয়েছি, যা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষক সমাজের ন্যায্য অধিকার সংশ্লিষ্ট। দীর্ঘদিন ধরে শিক্ষা খাতে বিদ্যমান বৈষম্য, অবহেলা ও নানা সীমাবদ্ধতা আমাদের শিক্ষার মানকে ব্যাহত করছে। শিক্ষকরা হচ্ছেন জাতি গঠনের মূল কারিগর, অথচ তাদের ন্যায্য মর্যাদা, বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা এখনো নিশ্চিত হয়নি।
তিনি বলেন, বর্তমান সরকারের প্রতি আমাদের আহ্বান শিক্ষক-কর্মচারীদের চাকুরি জাতীয়করণ, একটি স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন, এবং সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিত করা হোক। পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, বাস্তবমুখী ও নৈতিক মূল্যবোধসম্পন্ন করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটিয়ে শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রাপ্য সুবিধা দ্রুত প্রদান করতে হবে এবং মাদ্রাসা শিক্ষাকে মূলধারার সঙ্গে সমন্বয় করতে হবে। আমরা আশা করি, পর্যায়ক্রমে সরকার আমাদের এই যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেবে।
তিনি আরো বলেন, ধর্মীয় শিক্ষকের পরিবর্তে নাচ-গানের শিক্ষক নিয়োগ একটি অযৌক্তিক ও অনভিপ্রেত সিদ্ধান্ত, যা আমাদের মূল্যবোধের পরিপন্থী। এ ধরনের পদক্ষেপ শিক্ষাব্যবস্থার মৌলিক কাঠামোকে দুর্বল করে এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা থেকে বঞ্চিত করে। অনলাইনে ক্লাসের নামে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া আরও উদ্বেগজনক ও গ্রহণযোগ্য নয়। আমরা এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারী জেনারেল সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. আবুল কালাম পাটোয়ারী, সেক্রেটারি ড. মাওলানা আব্দুছ ছবুর মাতাব্বুর, কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক নূর নবী মানিক, মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি ড. মাওলানা শাহজাহান মাদানী, কারিগরি শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ সৈয়দ আব্দুল আজিজ, মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মনজুরুল হক, প্রাইমারি স্কুল শিক্ষক পরিষদের সভাপতি ড. মোঃ সাখাওয়াত হোসাইন, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি জিএম আলাউদ্দিন, কিন্ডারগার্টেন গার্ডেন শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ সিরাজুল ইসলামসহ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category