• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে দুই বেসরকারি হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

মোঃ আল আমিন :
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীতে দুই বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) শহরের বেসরকারি ক্লিনিক ও ডায়োগনষ্টিক সেন্টারে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ এ অভিযান পরিচালনা করেন। এসময় জেলা পুলিশ, র‌্যাব, আনসার ও জেলা হাসপাতাল সার্বিক সহযোগিতা করে। অভিযান চলাকালে জেলখানা মোড়স্থ গ্যাস রোডে অবস্থিত মা জেনারেল এন্ড অর্থোপেডিক হাসপাতাল এবং বাসাইল এলাকায় অবস্থিত রেনেসাঁ ট্রমা সেন্টার-এ সেবার মান ও আইনানুগ কার্যক্রম পরিদর্শন করা হয়। পরিদর্শনে উভয় প্রতিষ্ঠানে গুরুতর অনিয়ম, অব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার পরিপন্থী কার্যক্রম সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
উক্ত অপরাধের জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় মা জেনারেল এন্ড অর্থোপেডিক হাসপাতালকে ১ লাখ টাকা এবং রেনেসাঁ ট্রমা সেন্টারকে ২ লাখ টাকাসহ মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানা আদায়ও করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম হাসান শুভ বলেন, অভিযানকালে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয় যে, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পুনরাবৃত্তি ঘটলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category