সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : মেয়াদ উত্তীর্ণ খাবারে নতুন করে মেয়াদ বৃদ্ধি করে বিক্রির অভিযোগে নরসিংদীর মাধবদীতে আল এরাবিয়ান কেইক এন্ড সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে মাধবদী পৌরসভার সামনে অবস্থিত এ প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান।
জরিমানা শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদুর রহমান বলেন, দীর্ঘদিন ধরেই এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নানা অভিযোগ আসছিল। গতকাল সোমবার মেয়াদোত্তীর্ণ কেইকে নতুন দাম বসিয়ে ক্রেতার নিকট বিক্রি করা হয়েছে। এমন অভিযোগের প্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে অভিযান চালানো হয়। এসময় তাদের দোকানে পিজ্জায় কোনো মেয়াদ পাওয়া যায়নি। তাই ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতেও এমন অভিযোগ চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি।

DCIM101MEDIADJI_0189.JPG
নরসিংদীতে একমাস বন্ধ থাকার পর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানায় উৎপাদন শুরু
নরসিংদী প্রতিনিধি: গ্যাস সংকটের কারণে এক মাস ২ দিন বন্ধ থাকার পর সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টা থেকে উৎপাদনে ফিরেছে দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান নরসিংদীর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানা। সোমবার (৬ এপ্রিল) বিকেলে কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো: ফখরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গত ৪ মার্চ থেকে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়। গত ৩১ মার্চ সন্ধ্যায় পুণরায় গ্যাস সংযোগ পাওয়ার পর কারখানাটি চালু করা হয়। সোমবার দুপুর ১২টা থেকে কারখানাটির সার উৎপাদন পুনরায় শুরু হয়।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, দৈনিক ২ হাজার ৮০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন এ কারখানাটি পুরোপুরি গ্যাস নির্ভর। গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন এ পরিমাণ সার উৎপাদন ব্যাহত হচ্ছিল। গত ১ এপ্রিল পর্যন্ত কারখানাটিতে মোট ২৮ হাজার ৯৪৮ মেট্রিক টন ইউরিয়া সার মজুদ রয়েছে।