• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জিয়ানগরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, জিয়ানগর (পিরোজপুর) : পিরোজপুরের জিয়ানগরে যুবদল নেতা মিজানুর রহমান বাহাদুর ও তার ছেলে ও শালা,এবং বড় ভাইয়ের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে ভুক্তভোগী এক সাংবাদিক বাদি হয়ে পিরোজপুর জেলা দায়রা জজ আদালতে মামলা করেছেন ইতিমধ্যে মামলার কপি ভাইরাল হয়েছে।
স্থানীয় ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ উপজেলার সদর ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের সরকারি সাইক্লোন সামনে বসে অভিযুক্তরা চাঁদা দাবি করে, না দেওয়ায় ওই সাংবাদিকের মোবাইল ফোন সহ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে তাকে মারধর করে অভিযুক্তরা।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, অভিযুক্ত মিজানুর রহমানের বিরুদ্ধে জুয়াসহ বিভিন্ন অপকর্মের কথা জানা গেছে।
ভুক্তভোগী জানান, ‘মামলা করার পর আমাকে ও আমার পরিবারকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে মিজানুর রহমান ও মতিউর রহমান রাজু। পুলিশকে অবহিত করলেও রহস্যজনক কারণে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। আমি পরিবারের নিরাপত্তা চাই। মিজানুর রহমান বাহাদুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা মিজানুর রহমান বাহাদুর সাথে যোগাযোগের জন্য মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category