• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক :
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা এ হামলা চালিয়েছে। রোববার (০৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা ড্রোন ও ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানবন্দরটিতে হামলা চালানো হয়েছে। এই হামলায় উন্নত ড্রোন ও ক্লাস্টার মিউনিশন ব্যবহার করা হয়েছে।
এদিকে একই সময়ে বিমানবন্দরটিতে একটি ‘হ্যাজার্ডাস ম্যাটেরিয়াল’ (বিপজ্জনক পদার্থ) সংক্রান্ত ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি প্যাকেজ থেকে ধোঁয়া বের হতে দেখা গেলে সতর্কতা জারি করা হয়।
ঘটনার পরপরই বিমানবন্দরের সকল কর্মীকে সরিয়ে নেওয়া হয় এবং বিশেষজ্ঞ দল পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদার্থটির প্রকৃতি শনাক্ত এবং তা নিরাপদে অপসারণের কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে ইরানের হামলায় বিধ্বস্ত বিমানের পাইলটকে উদ্ধারে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। এ সময় তাদের সঙ্গে ইরানে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। রোববার (০৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কোহগিলুয়েহ কাউন্টির দেহদাশত শহরে একাধিক হামলার ঘটনা ঘটেছে। এলাকাটিতে দুই দিন আগে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। চলমান মার্কিন উদ্ধার অভিযানের মধ্যেই এই হামলাগুলো ঘটেচে। তবে পুরো ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি।
আলজাজিরা জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় অন্তত চারজন নিহত এবং একজন আহত হয়েছেন। পরে অনানুষ্ঠানিক সূত্রে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া কিছু স্থানে সংঘর্ষের খবরও পাওয়া গেলেও তা এখনো নিশ্চিত করা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category