সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকার গ্যাস লাইটার তৈরির কারখানায় লাগা আগুনে পুরে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতরা পুরুষ না মহিলা সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। শনিবার (৪ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, এখন পর্যন্ত ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নারী নাকি পুরুষ বোঝা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানানো যাবে।
এর আগে, এদিন দুপুর ১টা ১০ মিনিটে আগুনের ঘটনা ঘটে। পরে আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সে সময় ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম কর্মকর্তা রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।
পরে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় কেরানীগঞ্জের গ্যাস লাইটার তৈরির টিনশেড কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে।