• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৬৮৫

নিজস্ব প্রতিবেদক :
Update : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৬৮৫ জন আক্রান্তের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৮৫ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭০৯ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে আরও ২৬ জনের মধ্যে। সবমিলিয়ে এ পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৫ জনে।
মৃত্যুর পরিসংখ্যানও বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক ৪ জনের মৃত্যু হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হিসেবে ভর্তি হয়েছেন ২ হাজার ২৬৩ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৩০ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং আক্রান্তদের আলাদা রাখার ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে শিশুদের সুরক্ষায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category