• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীতে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে জরিমানা : অকটেন জব্দ

মোঃ আল আমিন :
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীর মাধবদীতে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে নগদ অর্থ জরিমানা ও অকটেন জব্দ করা হয় ৩১ মার্চ মঙ্গলবার বিকেলে ভ্রামমান আদালত ও মাধবদী থানা পুলিশের অভিযানে।
নরসিংদী জেলা পুলিশের জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে চলমান নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে মাধবদী থানাধীন কাঁঠালিয়া খড়িয়া বাজারে একটি বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানার পুলিশের একটি টিম খড়িয়া বাজারের ‘রাকিব ট্রেডার্স’ নামক দোকানে এ অভিযান চালায়। অভিযানে বিএসটিআই-এর অনুমোদন ছাড়া এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে জ্বালানি তেল বিক্রির সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন শিমুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অননুমোদিতভাবে তেল মজুত ও বিক্রির অপরাধে দোকানের মালিক রবিনকে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জব্দকৃত মোট ৮৫ লিটার অকটেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে উপস্থিত সাধারণ মানুষের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে দেওয়া হয়।
জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ও পুলিশের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন শিমুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category