• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলি ভুল হিসাব আর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক :
Update : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ইসরায়েলি ‘ভুল হিসাব’ ও প্ররোচনার কারণেই যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। বুধবার আল-মাসরি আল-ইউম পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন তিনি।
সাক্ষাৎকারে ইসমাইল বাঘাই বলেছেন, বিশ্বের কেউ এখন আর মার্কিন কূটনীতিকে বিশ্বাস করতে পারেন না। তারা কূটনীতি ও আলোচনাকে কেবল তাদের দাবি চাপিয়ে দেওয়ার অথবা শক্তিপ্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করে।
তিনি বলেন, ইরানের নতুন নেতা মোজতবা খামেনি পূর্ণ সুস্থ রয়েছেন। চলমান যুদ্ধের পরিস্থিতির কারণেই তিনি জনসমক্ষে আসছেন না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।
বাঘাই বলেছেন, ইরানের সাধারণ মানুষ বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও ধরনের আলোচনা কিংবা কূটনীতির বিষয়ে কথা বলতে প্রস্তুত নয়। কারণ যুক্তরাষ্ট্র এর আগের আলোচনাগুলোকে কেবল তাদের শর্ত চাপিয়ে দেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করেছে।
গত মাসে ইরানের মিনাবে শাজারেহ তাইয়েবাহ বালিকা বিদ্যালয়ে হামলার উদাহরণ টেনে তিনি বলেন, ওই হামলায় অন্তত ১৭০ জন নিহত হয়েছে। এটি গত এক মাস ধরে যুক্তরাষ্ট্রের চালানো নৃশংসতার উদাহরণ মাত্র।
এদিকে, একই দিনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন বলে যে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা উড়িয়ে দিয়েছে তেহরান। বুধবার ইরানের সরকারি এক কর্মকর্তা তেহরানের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করেছেন। সূত্র: আল জাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category