• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন

নিজস্ব প্রতিনিধি :
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় যথাযোগ্য মর্যাদার সাথে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, কয়রা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, কয়রা উপজেলা প্রেসক্লাব, কয়রা আইনজীবী সমিতি, কয়রা সরকারী মহিলা কলেজ, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কপোতাক্ষ মহাবিদ্যালয়, ফায়ার সার্ভিস, কয়রা বাজার কমিটি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে দুপুর ১২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকসের সঞ্চলনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, শিক্ষা অফিসার তপন কুমার কর্মকার, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাবির, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ,
বীর মুক্তিযোদ্ধা স, ম নুরুল হুদা, ইমদাদুল হক
প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুলের পিতার সুস্থতা কামনা
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক দিনকালের কয়রা প্রতিনিধি মোঃ শরিফুল আলমের পিতা মোঃ আবু সাইদ মোড়ল শাররিক অসুস্থতা কারনে খুলনার ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন কয়রা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী, সহ-সভাপতি মাস্টার আব্দুর রউফ ও শেখ কওছার আলম, যুগ্ম সম্পাদক জিএম নজরুল ইসলাম ও মোঃ গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার মন্ডল, প্রচার সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউর রহমান ঝন্টু, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শেখ জাহাঙ্গীর কবির টুলু, নির্বাহী সদস্য মোঃ হুমায়ুন কবির, শেখ মনিরুজ্জামান মনু, গিরেন্দ্রনাথ মন্ডল, সদস্য মোস্তফা শফিকুল ইসলাম, মাস্টার আব্দুল খালেক, শহিদুল্যাহ শাহিন, এস এম নুরুল আমিন নাহিন, গাজী আঃ ছালাম, আবুল বাসার, মজিবার রহমান, মোঃ আজিজুল ইসলাম, রবিউল ইসলাম, মিজানুর রহমান লিটন, ডিএম জাহিদুল ইসলাম, আবু ওবায়দা, মল্লিক আঃ রউফ, ফারুক আজম, আরিফুর রহমান, হাফিজুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category