• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ঈদে ২৪ ঘণ্টা খোলা থাকবে তেলের পাম্প

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। মহাসড়কের জ্বালানি পাম্পগুলো ২৪ ঘণ্টা খোলা রাখা এবং গণপরিবহনের ক্ষেত্রে জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, ঈদের আগে সাত দিন এবং ঈদের পর পাঁচ দিন—মোট ১২ দিন মহাসড়কের সব জ্বালানি পাম্প সার্বক্ষণিক খোলা থাকবে, যাতে যাত্রীবাহী যানবাহন সহজে জ্বালানি সংগ্রহ করতে পারে।
এছাড়া দূরপাল্লার বাস ও অন্যান্য গণপরিবহনের ওপর আরোপিত জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থাও শনিবার রাত থেকেই তুলে নেওয়া হয়েছে। ফলে এখন থেকে গণপরিবহনগুলো প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত জ্বালানি সংগ্রহ করতে পারবে।
তবে ব্যক্তিগত যানবাহনের ক্ষেত্রে জ্বালানি সরবরাহের আগের সীমা আপাতত বহাল থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঈদযাত্রায় যানজট এড়াতে দেশের মহাসড়কগুলোতে ২০৭টি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে বলেও জানান মন্ত্রী। এসব স্থানে মহাসড়ক পুলিশ, সড়ক পরিবহন কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিশেষ তদারকি ব্যবস্থা নেওয়া হয়েছে।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ দেওয়া হবে না এবং বিষয়টি কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।
এর আগে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার কারণে গত ৬ মার্চ থেকে দেশে জ্বালানি সরবরাহে রেশনিং পদ্ধতি চালু করা হয়। তবে গণপরিবহনের ক্ষেত্রে সেই সীমা তুলে নেওয়ায় এবারের ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category