• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইরানে এক রাতে ২৩০টি বোমা-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক :
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ইরানে রাতভর বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। হামলায় ইসরাইলের ৮০টির বেশি যুদ্ধবিমান অংশ নেয় এবং মোট ২৩০টি বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরাইলি সেনাবাহিনীর বরাতে শনিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর ইরানের বিভিন্ন এলাকায়, বিশেষ করে রাজধানী তেহরানে একাধিক বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইসরাইলি সেনাবাহিনীর দাবি, এসব হামলার লক্ষ্য ছিল কয়েকটি সামরিক স্থাপনা। এর মধ্যে রয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের
একটি সামরিক বিশ্ববিদ্যালয়, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অবকাঠামো সংরক্ষণের একটি গুদাম এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও তৈরির একটি ভূগর্ভস্থ স্থাপনা।
তবে এসব স্থাপনা ঠিক কোথায় অবস্থিত, সে বিষয়ে বিবৃতিতে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category