• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা-প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন

নিজস্ব প্রতিবেদক :
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে অনুসরণীয় রাষ্ট্রাচারে পরিবর্তন আনা হয়েছে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানেকে বিদায় বা স্বাগতম জানাতে সরকারের ৪ শীর্ষ ব্যক্তির উপস্থিতির বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি স্বাক্ষরিত এক বিধিমালায় এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশযাত্রা এবং স্বদেশ প্রত্যাবর্তনকালে নিম্নোক্ত ব্যক্তিবর্গ বিমানবন্দরে উপস্থিত থাকবেন: মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী; চিফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ; মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
এর আগে, প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে প্রটোকল অনুযায়ী মন্ত্রিপরিষদের সদস্যগণ, সামরিক ও অসামরিক বাহিনীর প্রধানগণ (যেমন: তিন বাহিনী প্রধান) এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category