• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সব রেলে ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন শিক্ষার্থী ও বৃদ্ধরা: রেলপথমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : শিক্ষার্থী, বিশেষ সুবিধাসম্পন্ন ব্যক্তি ও ৬৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য মেট্রোরেলসহ সব ধরনের রেলে ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (৩ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানান নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
মন্ত্রী বলেন, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, ৬৫ বছর বা তার বেশি বয়সী যাত্রী এবং শিক্ষার্থীরা আন্তনগর ট্রেন ও মেট্রোরেলে ২৫ শতাংশ ভাড়া ছাড় পাবেন।
তবে ছাড় পেতে শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখাতে হবে। অন্যদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিচয়পত্র প্রদর্শন করতে হবে বলে জানান তিনি।
শেখ রবিউল আলম বলেন, ঈদের আগেই এ সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা চলছে। সময় স্বল্প হলেও কোরবানি ঈদের আগেই এটি নিশ্চিত করা হবে এবং কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category