• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

২২৮ আফগান সেনা নিহত, দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক :
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : পাকিস্তানের হামলায় আফগানিস্তানের ২২৮ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩১৪ জন। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। এছাড়া তাদের হামলায় সীমান্তে আফগানিস্তানের ৭৪টি সীমান্ত চৌকি ধ্বংস হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সেনাবাহিনীর এ মুখপাত্র বলেছেন, তাদের সেনারা আরও ১৮টি সীমান্ত চৌকি দখল করেছে।
অবশ্য আফগান তালেবান সরকার জানিয়েছে পাকিস্তানের হামলায় এখন পর্যন্ত তাদের আট সেনা নিহত হয়েছেন এবং ১১ জন আহত হয়েছেন।
সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক কামাল হায়দার পাকিস্তানের পেশোয়ার থেকে জানিয়েছেন, আজ শুক্রবার দুপুরের পরও সীমান্তে ব্যাপক সংঘর্ষ হচ্ছিল। পাকিস্তান একদিক থেকে বিমান হামলা চালাচ্ছে। অপরদিকে আফগানিস্তানের ভেতর থেকেও হামলা হচ্ছে।
তিনি বলেছেন, দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার তথ্য জানা যাচ্ছে।
পরিস্থিতি বেশ উত্তপ্ত রয়েছে উল্লেখ করে আলজাজিরার এ সাংবাদিক বলেছেন, পাকিস্তান পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category