• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে ১ জেলে আটক

নিজস্ব প্রতিনিধি :
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : সুন্দরবনের হায়াতখালী বন টহল ফাঁড়ির স্টাফরা অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে আনারুল গাজী (৪৫) নামের ১ জেলেকে আটক করেছে। সে কয়রা উপজেলার মঠবাড়ি গ্রামের ইমান আলী গাজীর পুত্র। এ সময় তার নিকট হতে ২ বোতল ভারতীয় অবৈধ কীটনাশক, ১ টি নৌকা, ১৫ কেজি চিংড়ি মাছ সহ নিষিদ্ধ ভেশাল জাল উদ্ধার করা হয়। জানা গেছে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে সুন্দরবনের বচনখালী খাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন হায়াতখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা পিন্টু বাড়ৈ। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলে আনারুলকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category