• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নাজিরপুরে ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ, আসামিদের হুমকিতে আতঙ্কে ভুক্তভোগী পরিবার

নিজস্ব প্রতিনিধি :
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, নাজিরপুর (পিরোজপুর) : নাজিরপুর উপজেলা-এর মাটিভাঙ্গা ইউনিয়ন-এর দক্ষিণ বানিয়ারী এলাকায় মোহাম্মদ মজিবর সরদারের ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও এখনো গ্রেপ্তার হয়নি প্রধান আসামিসহ অন্যরা। বরং তারা ভুক্তভোগী পরিবারকে নিয়মিত হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মজিবুর রহমান জানান, তার ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পর তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করেন। কিন্তু মামলা করার পর থেকেই আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাকে বিভিন্ন সময় পথরোধ করে হুমকি দিচ্ছে।
তিনি অভিযোগ করে বলেন, “এক নম্বর আসামি নজরুল সরদারসহ মোট ২৯ জন আসামি বিভিন্ন সময় আমাকে ও আমার পরিবারকে হুমকি দিচ্ছে। প্রশাসনকে জানানো হলেও তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আসামিরা আত্মগোপনে চলে যায়। ফলে আমরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।”
ভুক্তভোগীর দাবি, প্রশাসনের কার্যকর ভূমিকার অভাবে আসামিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তিনি নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category