• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় স্বাস্থ্য কমপ্লেক্সের পরিস্কার পরিচ্ছন্ন কার্যাক্রমের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রা-পাইকগাছার নব-নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, বাথরুম, অপারেশন থিয়েটার, প্রসূতি বিভাগ সহ জরুরি বিভাগ ঘুরে দেখেন এবং সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় তিনি বলেন, অবহেলিত এ অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি অঙ্গীকারবদ্ধ। নির্বাচনী ইশতেহার অনুযায়ী কয়রায় ১০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা বলেন। বর্তমান ভবনের সীমাবদ্ধতা ও ঝুঁকিপূর্ণ অবস্থা তুলে ধরে তিনি জানান, বিষয়টি যত সম্ভব তাড়াতাড়ি স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করা হবে। তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, “নবীন ও প্রবীণ ডাক্তাররা সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে চিকিৎসা সেবায় দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এটাই হলো আমার প্রত্যাশা। মানুষরা অসুস্থতা অবস্থায় যারা এখানে আসেন, তাদের সেবায় যেন কোনো ঘাটতি না হয়। হাসপাতালে নিরাপদ পানি, মানসম্মত খাবার সরবরাহ, এক্স-রে মেশিন চালু রাখা, প্যাথলজি বিভাগে জনবল সংকট দূর করা এবং সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন মাওলানা আবুল কালাম আজাদ। পরিদর্শন শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেজাউল করিম। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহ -সভাপতি মোঃ ওলিউল্যাহ, জামায়াতের নায়েবী আমির মাওলানা রফিকুল ইসলাম, সহকারি সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক ডাঃ সুজিত কুমার বৈদ্য, ডাঃ ডান্টন সানা, আশিক মাহমুদ প্রমুখ।

কয়রায় জলবায়ু ফোরামের কমিটি গঠন: রাসেল সভাপতি ফরহাদ সম্পাদক
কয়রা (খুলনা) প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কয়রা উপজেলা জলবায়ু ফোরামের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলার লিডার্সের প্রকল্পে অফিসে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্সের রাইস প্রকল্পের এক সভায় এ কমিটি গঠন করা হয়।
সভায় সেচ্ছ্বাসেবক মোঃ রাসেল আহম্মেদ কে সভাপতি ও দৈনিক কালবেলার কয়রা প্রতিনিধি সাংবাদিক ফরহাদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি গঠন ঘোষনা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি খাদিজা সুলতানা সাথী, কোষাধ্যক্ষ নিরপদ মুন্ডা, সহ সাধারণ সম্পাদক স্বপ্না মন্ডল,সাংগঠনিক সম্পাদক রমেশ মন্ডল, সদস্য দুঃখেরাম মন্ডল, আশিকুজ্জামান, সৌমেন মুন্ডা,সুচিত্রা মন্ডল,অর্চনা, মাহফুজা খানম,আঃ মান্নান, কামাল হোসেন প্রমুখ।

কয়রায় উপজেলা জলবায়ু এ্যাকশন ফোরামের ত্রৈমাসিক সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন
কয়রা (খুলনা) প্রতিনিধি : উপকূলীয় উপজেলা খুলনার কয়রায় উপজেলা জলবায়ু এ্যাকশন ফোরামের গঠন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, স্থানীয় পর্যায়ে অভিযোজন কার্যক্রম জোরদার এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সোমবার (২৩ জানুয়ারি) বেলা ১১ টায় লিডার্স প্রকল্প অফিসে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের রাইস প্রকল্পের সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন লিডার্সের প্রোগাম ম্যানেজার শারমিন আরা লিনা। অনন্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন ইয়ুথ ফর দি সুন্দরবন কয়রার সভাপতি নিরাপদ মুন্ডা
সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ , , কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, লিডার্সের অ্যাডভোকেসি ও ক্যাপাসিটি বিল্ডিং অফিসার বিপাশা অধিকারী , প্রজেক্ট অফিসার মো: শাহাজালাল, কমিউনিটি মোবিলাইজার সঞ্জয় বাইন,সম্পা রানী মন্ডল উপজেলা জলবায়ু এ্যাকশন ফোরামের সদস্য দুঃখেরাম মন্ডল, সৌমেন মুন্ডা, রমেশ কয়াল, আশিকুজ্জামান, স্বপ্না মন্ডল, খাদিজা সুলতানা সাথী, প্রমুখ।
এসময় সভায় লির্ডাসের কার্যক্রম, উপজেলা জলবায়ু অ্যাকশন ফোরামের উপবিধি, কমিটি গঠন, আগামী তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে এলাকার নব নির্বাচিত সংসদ সদস্যদের সাথে ফোরামের সৌজন্য সাক্ষাত, জলবায়ু ঝুঁকিপূর্ণ সমস্যা চিহ্নিতকরণ, দিবস উদযাপন, প্লাস্টিক পলিথিন দূষনরোধ, নিরাপদ পানির ব্যবস্থা ও দুর্যোগ পূর্ব প্রস্তুতি কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category