• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তূরাগে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, সাংবাদিকসহ ৫ জন গুরুত্বর জখম, থানায় মামলা

কাজি আরিফ হাসান :
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ঢাকা উত্তর সিটির তূরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় কিশোর গ্যাংয়ের অতর্কিত হামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘ বাংলা টিভির সাংবাদিক ও এস’-এর ৩ সাংবাদিকসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। গত ২১ ফেব্রুয়ারি (শনিবার) রাত সাড়ে ৮টার দিকে উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের পূর্ব পাশে ‘উত্তরা সেন্টার ফুড কোর্ট’-এর সামনে এই হামলার ঘটনার তথ্য মেলে। আহত সাংবাদিকরা হলেন, চ্যানেল “এস” এর স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন ইমরান,সিটি রিপোর্টার সীমা প্রধান, বাংলা টিভির সাংবাদিক মিজানুর রহমান ও রিপোর্টার শান্ত মাহমুদ। এঘটনার পরিপ্রেক্ষিতে মামলার তথ্য মিলেছে।
এজাহার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মোটরসাইকেল চালানোকে কেন্দ্র করে স্থানীয় নূরে আলম (৩৩) নামে এক যুবকের সাথে ব্যবসায়ী মো. আমিনুল ইসলামের (৩৪) কথা-কাটাকাটি হয়। ওই সময় নূরে আলম আমিনুলকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে। পরবর্তীতে আমিনুল ইসলাম বিষয়টি পরিচিত সাংবাদিকদের জানালে তারা তথ্য সংগ্রহের জন্য আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে দিয়াবাড়ী ফুড কোর্ট এলাকায় উপস্থিত হন। সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছামাত্রই কিশোর গ্যাং লিডার হিসেবে অভিযুক্ত নূরে আলমের নেতৃত্বে ১০-১৫ জন দেশীয় অস্ত্র, বাঁশ ও লোহার রড নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় মো:শান্ত ইসলাম (২৫), “এস” চ্যানেলের রিপোর্টার সীমা আক্তার (২৭) এবং মো:মিজানুর রহমান (৩১)সহ আমিনুল ইসলাম রক্তাক্তভাবে গুরুত্বর জখম হন।
এদিকে ভুক্তভোগীরা জানান, সীমা আক্তার ঘটনার ভিডিও ধারণ করার চেষ্টা করলে আসামী মোঃ হৃদয় (২৬) তাকে উদ্দেশ্যে করে লাঠি দিয়ে সজোরে আঘাত করে, যা তার চোখের ওপর লেগে গুরুতর জখম হয়। এসময় হামলাকারীরা আমিনুল ইসলামের ব্যবহৃত একটি স্যামসাং( ঝধসংঁহম ঝ২৩ টষঃৎধ ৫এ) স্মার্টফোন পিটিয়ে ভেঙে ফেলে, যার বাজারমূল্য আনুমানিক ৬৫ হাজার টাকা। হামলার পর স্থানীয়দের সহযোগিতায় আহতরা কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসা জন্য ভর্তি হন। এই ঘটনায় আমিনুল ইসলাম বাদী হয়ে তূরাগ থানায় একটি লিখিত মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নূরে আলম(৩২) ও তার সহযোগী আলামিনকে (২৮) আটক করতে সক্ষম হলেও বাকিরা এখনো পলাতক রয়েছে।
তুরাগ থানার ইন্সপেক্টর মো: টোকনুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় বর্তমানে ২ জন আটক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category