• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় ইদুর মারার বৈদ্যুতিক ফাঁদে গৃহবধুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রার পল্লীতে ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য পেতে রাখা অবৈধ বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লতিকা বৈদ্য (৪০) নামের ১ গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত লতিকা বৈদ্য কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের বরুন বৈদ্যর স্ত্রী। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭ টার দিকে ঐ গ্রামের নিরোদ রায়ের ধান ক্ষেতে এই র্দুঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিরোদ রায় তাঁর ধান ক্ষেতে ইঁদুর দমনের উদ্দেশ্যে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে তারের ফাঁদ পেত রাখে। ঐ ফাঁদে লতিকার মৃত্যু হয়। এর আগে শনিবার সন্ধা হতে লতিকা বৈদ্যর কোন খোজ মেলেনী। পরিবারের লোকজন রাতভর খোঁজাখুজি করওে তাঁর সন্ধান পায়নি। রবিবার সকালে নিরোদ রায়ের ধান ক্ষেতে লতিকার মরদেহ বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরবর্তিতে তারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার মৃতদেহ উদ্ধার করে। মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহনেওয়াজ শিকারী ঘটনার সত্যতা স্বিকার করে বলেন ওই ঘটনার সাথে জড়িত নিরোদ রায় পলাতক রয়েছে। কয়রা থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) তদন্ত মোঃ শাহ আলম বলেন , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লতিকা বৈদ্যর মরাদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category