• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় জামায়াতের দোয়া ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি :
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : কয়রায় জামায়াতের উদ্যোগে মহান শহীদ দ্বিস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের খুলনা জেলার সহকারী সেক্রেটারি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান । এতে আরও বক্তব্য রাখেন কয়রা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাঃ জাহাঙ্গীর আলম, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আবু তাহের প্রমুখ। আলোচনা সভায় প্রধান
অতিথির বক্তব্য এ্যাডঃ মোস্তাফিজুর রহমান বলেন, ১৯৫২ সালে ভাষা আন্দোলন ছিল আমাদের জাতিসত্তা ও নিজ মাতৃভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। মুলত”ভাষা শহীদরা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান “ তাদের আত্মত্যাগের কারণেই আমরা মায়ের ভাষায় কথা বলার অধিকার পেয়েছি।তিনি শহীদদের আদর্শ লালন করে দেশে গণতন্ত্র মুল্যবোধ এবং ইনসাফ কায়েমের উপর গুরুত্বরপ করেন। আলোচনা শেষে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category