• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইন্দুরকানীতে ভাষা দিবসের আলোচনা সভা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) :পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদী (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওলিউর রহমান রুবেল, ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিম হোসেন, সরকারি ইন্দুরকানী কলেজের সহকারী অধ্যাপক মো. জাকারিয়া হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ইন্দুরকানী উপজেলা আমির মাওলানা আলী হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক মো. তৌহিদুর রহমান রাতুল, উপজেলা এনসিপির আহ্বায়ক মো. নাজমুল ইসলাম এবং গণঅধিকার পরিষদের সভাপতি মো. আলাউদ্দিন হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “৭৪তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের রুহের মাগফেরাত কামনা করি। বহু রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আজও রাষ্ট্রের সর্বস্তরে পুরোপুরি বাস্তবায়িত হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও বলেন, “আমাদের অফিস-আদালতের অধিকাংশ কার্যক্রম এখনও ইংরেজিনির্ভর। শহীদদের আত্মত্যাগের প্রকৃত সম্মান জানাতে প্রশাসন, শিক্ষা ও বিচারব্যবস্থার সব স্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে।”
সভাপতির বক্তব্যে ইউএনও হাসান মো. হাফিজুর রহমান বলেন, ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি। নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা ভাষা শহীদদের স্মরণ করে বাংলা ভাষার শুদ্ধ চর্চা, সরকারি দাপ্তরিক কাজে বাংলার ব্যবহার বৃদ্ধি এবং মাতৃভাষাভিত্তিক শিক্ষার প্রসারে গুরুত্বারোপ করেন।
পরে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীদের মাঝে পুরুস্কার বিতরন করেন প্রধান অতিথি মাসুদ সাঈদী (এমপি)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category