• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক :
Update : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সম্মানিত আমীরে জামায়াত ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎসমূহ অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিনিধিদলের সদস্যবৃন্দ নিজ নিজ সরকারের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানকে বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। তাঁরা আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তাঁর নেতৃত্বে দল ঐতিহাসিক ভূমিকা পালন করবে।
যেসব দেশের মান্যবর প্রতিনিধিবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন, তাঁদের মধ্যে ছিলেন- মি. শেরিং টোবগের (ভুটানের প্রধানমন্ত্রী), সীমা মালহোত্রা (যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী), বিক্রম মিশ্রি (ভারতের পররাষ্ট্র বিষয়ক সচিব), এ. বেরিস একিনচির (তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী), আহসান ইকবাল চৌধুরী (পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী), লেফটেন্যান্ট জেনারেল বালা নন্দ শর্মা (নেপালের পররাষ্ট্রমন্ত্রী)।
বাংলাদেশ সফররত এসব উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পৃথকভাবে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় সম্মানিত আমীরে জামায়াত ও সংসদের বিরোধী দলীয় নেতার সঙ্গে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সংসদ সদস্য জনাব এটিএম আজহারুল ইসলাম; সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন; এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category