• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইন্দুরকানীতে রাতে টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে বিএনপি নেতা আটক, ২০ হাজার টাকা জব্দ

নিজস্ব প্রতিনিধি :
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানীতে রাতে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগে উপজেলা বিএনপির এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তার কাছ থেকে ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, উপজেলার ইন্দুরকানী বাজার কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মো. হারুনার রশিদ গত ১০ ফেব্রুয়ারি রাতে কয়েকজন বিএনপি কর্মীকে সঙ্গে নিয়ে ইন্দুরকানী মীরাবাড়ি এলাকায় ধানের শীষের পক্ষে ভোট কেনার উদ্দেশ্যে যান। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে বাধা দিলে হারুন ও তার সঙ্গীরা ক্ষিপ্ত হয়ে তাদের মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।
তাৎক্ষণিকভাবে বিষয়টি ইন্দুরকানী সেনা ক্যাম্পে জানানো হলে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়। পরে হারুনকে আটক করে তার কাছে থাকা ২০ হাজার টাকা জব্দ করা হয় এবং তাকে ইন্দুরকানী থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি কর্মীদের মারধরে আহত হয়েছেন ইন্দুরকানী গ্রামের ইউছুফ মৃধার ছেলে ইসমাইল মৃধা, সাবেক ইউপি সদস্য আবুল বাশার মৃধার ছেলে আরিফ, এবং বাদল মীরের ছেলে মারুফ মীরসহ আরও কয়েকজন। এ বিষয়ে জানতে চাইলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বন্যা খাতুন ও অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান সাংবাদিকদের জানান, বিষয়টি শুধু ঘুষ দিয়ে ভোট কেনার অভিযোগেই সীমাবদ্ধ নয়; মারধর ও হুমকির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনের মাধ্যমে সংশ্লিষ্ট সকল আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category