সবুজবাংলা২৪ডটকম, মুন্সীগঞ্জ : মুন্সিগঞ্জ জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক বায়তুলমাল সেক্রেটারি ও সৌরভ বর্ণালী প্রকাশনীর সাবেক ডারেক্টর জহির উদ্দিন আহমদ ৩১/০১/২০২৬ তারিখ রোজ শনিবার ভোরে ৭:৩০ মিনিটে ৮০ বছর বয়সে ঢাকা, ইউনাইটেড হসপিটালে ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমের জানাজায় শরিক হয়ে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য এবং মুন্সিগঞ্জ জেলার সাবেক আমীর অধ্যাপক এবিএম ফজলুল করীমের।
শোক প্রকাশ করে অধ্যাপক এবিএম ফজলুল করিম বলেন, মরহুম জহির উদ্দিন ছিলেন ইসলামি আন্দোলনের একজন নিবেদিত প্রাণ ছিলেন। তিনি নিজে ইসলামি অনুশাসন মেনে চলার পাশাপাশি তার পরিবার, আত্মীয়স্বজন এবং সমাজেও ইসলাম প্রচারে অবদান রেখেছেন। তিনি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলার জন্য নিজের সম্পদ দিয়ে অবদান রেখেছেন। আমরা দোয়া করি মহান আল্লাহ তায়ালা তার ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। তিনি এক মেয়ে, নাতি — নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আল্লাহ তায়ালা তার শোকাহত পরিবারকে ধৈর্য্যধারণ করার তৌফিক দান করুন, আমিন।