• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নবম বিসিএস ফোরামের বার্ষিক সম্মিলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : নবম বিসিএস ফোরাম সদস্যদের বার্ষিক সম্মিলন ২০২৬ সোমবার (২৬ জানুয়ারি) অফিসার্স ক্লাব ঢাকায় অনুষ্ঠিত হয়। নবম বিসিএস ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মোঃ সাজ্জাদ হোসেন ভূইয়ার সভাপতিত্বে ফোরামের মহাসচিব আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এনডিসি, সহসভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সাকিউন নাহার বেগম এনডিসি এবং কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়র সচিব (পিআরএল) মোঃ সামছুল আলম অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব আব্দুল খালেক সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তৃতা করেন। উল্লেখ্য, বিসিএস নবম ব্যাচের কর্মকর্তাগণ ১৯৯১ সালের ২৬ জানুয়ারি চাকুরিতে যোগদান করেন। এ দিনটিকে স্মরণীয় করে রাখতেই নবম বিসিএস ফোরাম ২৬ জানুয়ারি এ সম্মিলনীর আয়োজন করে। সম্মিলনীতে এ ব্যাচের কর্মকর্তাগণের সাথে তাদের পরিবারের সদস্যগণও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানসূচীতে ছিল স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র, ফেয়ারগেমস এবং সকলের জন্য কমন গিফট। সর্বশেষ নৈশভোজের মধ্যে দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category