• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয় : অপর্ণা রায় দাস

নিজস্ব প্রতিবেদক :
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বিএনপি’র প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক ও রাজধানী সুপার মার্কেট দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা অপর্ণা রায় বলেন, বাংলাদেশে রাজনৈতিক দলের অভাব নেই। কিন্তু গণতন্ত্রের পক্ষে এবং গণতন্ত্র উদ্ধারে সব সময় জনগণের সাথে থাকার দল একমাত্র বিএনপি। বিএনপির মার্কা ধানের শীষের বিজয় মানে গণতন্ত্রের বিজয়।
ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণা কালে টিকাটুলিস্থ রাজধানী সুপার মার্কেটের ব্যবসায়ীদের এক সমাবেশে অপর্ণা রায় একথা বলেন।
ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেন, আমার বাবা সাদেক হোসেন খোকা এই এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। আমাকে ভোটে জয়যুক্ত করলে আমিও আপনাদের সুখে-দুখে সবসময়ই পাশে থাকবো। আশরাফুল হোসেন টিটুর সভাপতিত্বে উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন মার্কেটের সাধারণ সম্পাদক ফজলুল হক বিপ্লব, সাবেক কাউন্সিলর মোহাম্মদ আরিফ, উপদেষ্টা সুভাষ চন্দ্র দাস ,আবু সাঈদ হাওলাদার , ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ইঞ্জিনিয়ার সীমান্ত দাস প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category