• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কয়রায় গন অধিকার পরিষদের সভাপতি সহ ১৬ নেতা কর্মীর জামায়াতে যোগদান

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : খুলনার কয়রা উপজেলায় গন অধিকার পরিষদের সভাপতি সহ ১৬ নেতাকর্মী জামায়াতে যোগদান করেছেন। যোগদানকৃতরা হলেন উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ ইয়াছিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠিনক সম্পাদক হাছান মোড়ল, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, সদস্য হাসান সরদার, আকবারুল হোসেন, মাসুম বিল্লাহ, কাজল, শহিদুল ইসলাম, আনিসুর রহমান, রবিউল ইসলাম, মেহেদী হাসান, এছার আলী ও আহাদ হাসান। রবিবার (২৫ জানুয়ারী) সকাল ১০ টায় কয়রা উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তারা যোগদান করেন । এ সময় উপজেলা জামায়াতের নেতা কর্মীরা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন ।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা -৬ (কয়রা-পাইকগাছা) আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারি সেক্রেটারী মাওলানা সুজাউদ্দীন, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারী জিএম মোনায়েম বিল্লাহ, কয়রা সদর ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি হাফেজ মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ। এ সময় দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করতে বিভিন্ন দল ও মতের মানুষ জামায়াতে যোগ দিচ্ছেন। উপজেলা গনঅধিকার পরিষদের সভাপতি ইয়াছিন আলী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জামাতের নেতৃত্বেই গণতন্ত্র ও মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব। সেই লক্ষ্যে নিয়ে তিনি সহ ১৬ জন নেতাকর্মি জামায়াতে যোগদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category