• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইলেকশনের আগেই জামায়াতকে বিতাড়িত করব: ইশরাক

নিজস্ব প্রতিবেদক :
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ইলেকশনের অনেক আগেই আমরা জামায়াতকে ঢাকা থেকে বিতাড়িত করে দেবো। জামায়াতের এক প্রার্থীর মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বংশালের সুরিটোলা স্কুলের সামনে নির্বাচনি গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক বলেন, জামায়াতের এসব বক্তব্য কেবল নেতাকর্মীদের উজ্জীবিত রাখার কৌশল। বাস্তবতা হলো- ঢাকা শহরে তাদের কোনো সাংগঠনিক ভিত্তি নেই এবং সব আসনেই তাদের জামানত বাজেয়াপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইশরাক হোসেন বলেন, আমরা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি। ভেসে আসি নাই। আমাদের দীর্ঘ ১৭ বছরের ত্যাগ রয়েছে, আমাদের বহু ভাইয়ের রক্ত ঝরেছে।
জামায়াতের এক প্রার্থীর মন্তব্যের প্রতিক্রিয়ায় ইশরাক বলেন, ঢাকার মতো গুরুত্বপূর্ণ একটি আসনের প্রার্থী এ ধরনের মন্তব্য করাটা অত্যন্ত দুঃখজনক। এসব কথা এখন হাস্যরসে পরিণত হয়েছে। তারা কেবল নিজেদের নেতাকর্মীদের উজ্জীবিত রাখতেই এসব বলছেন। ইশরাক প্রশ্ন তুলে বলেন, এতদিন তারা কোথায় ছিল? ৫ আগস্টের পর, বিশেষ করে ২৪-এর আগস্টের পর এই গুপ্ত বাহিনী হঠাৎ করে উদয় হয়েছে। ইশরাক হোসেন বলেন, ভোরবেলায় যখন রাস্তাঘাট ফাঁকা থাকতো, তখন তারা অন্ধকারে মিছিল করে চলে যেত—এই ছিল তাদের আন্দোলন। আর আমরা রাজপথে বুক ফুলিয়ে রক্ত দিয়েছি, গুলির মুখে দাঁড়িয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category