• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

কম্বল বিতরণে বাধা, ইউপি কর্মকর্তাকে হেনস্থার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে!

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ইন্দুরকানী (পিরোজপুর) : পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি কম্বল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তাকে হেনস্থার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৩নং বালিপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ কবিরুল ইসলাম জাতীয় পরিচয়পত্র ও মাস্টাররোলের মাধ্যমে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করছিলেন। এ সময় ০৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ জলিল শেখ ২টি জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ১৫টি কম্বল দাবি করেন। তবে জাতীয় পরিচয়পত্র ছাড়া কম্বল দেওয়া যাবে না জানালে তিনি ওই কর্মকর্তাকে গালমন্দ ও হুমকি দেন বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় প্রশাসনিক কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য আঃ জলিল শেখ বলেন, তিনি কোনো গালাগালি বা হেনস্থা করেননি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। ৩নং বালিপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুল জানান, তিনি ঘটনাস্থলে ছিলেন না, তবে বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category