• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করতে সাংবাদিক ও প্রশাসনের সহযোগিতা চাইলেন ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী

মোস্তাফিজুর রহমান :
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কুড়িগ্রাম : সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করতে সাংবাদিক ও প্রশাসনের আন্তরিক সহযোগিতা চাইলেন- কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। চলমান প্রেক্ষাপটের উপর নির্ভর করে কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলন তিনি এ আহবান জানিয়েছেন। এতে জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপনের সভাপতিত্বে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী আরও বলেন- আমার উপর জুলুম করা হয়েছে তারপর আবার সময় ক্ষেপণ করে আমার নির্বাচনী এলাকাসহ দেশের জনমনে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। জনমনে বিভ্রান্তি ছড়ায় এমন সংবাদ পরিবেশন ও প্রকাশ না করার জন্য সাংবাদিকদের প্রতি উদার্ত আহবান জানিয়ে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী আরও বলেন, আমরা সকলে মিলে গড়ব দেশ দুর্নীতি হবে নিরুদ্দেশ।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী, উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, লাখো ছাত্র-জনতার প্রেরণার বাতিঘর, নিউ প্রজন্মের আইকন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্রনেতা কুড়িগ্রাম-৩ উলিপুর সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আন্তর্জাতিক অভিবাসন বিশেষজ্ঞ ও মানবাধিকার আইনজীবী, মেম্বার ফরেন অ্যাফেয়ার্স টিম (ইউরোপ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর অদম্য সংগ্রামী নেতা ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা পরস্পর মিলে মিশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য করতে চাই। এ ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার বিকল্প নেই। দেশে অবাদ সুষ্ঠু পরিবেশ তৈরীর ক্ষেত্রে আপনাদের অনেক অবদান রয়েছে তবে আরও বেশি আন্তরিক হতে হবে। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য করতে মিডিয়ার ভূমিকা অপরিসীম উল্লেখ করে তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমরা সুষ্ঠু করতে চাই। সেখানে মিডিয়ায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে জাতিকে জানাতে আপনাদের একান্ত সহায়তা দরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ শাহজালাল সবুজ। প্রেস ব্রিফিং করেন কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবদুল মতিন ফারুকী, কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি আলহাজ্ব মোঃ ইয়াছিন আলী সরকার, জেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার, কুড়িগ্রাম-৪ সাংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী গণমানুষের পছন্দের বলিষ্ঠ কণ্ঠস্বর আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা শিবিরের সভাপতি মোশাররফ হোসেন, উলিপুর উপজেলা জামায়াতের আমীর এডভোকেট কামাল কবির লিটন, সেক্রেটারি মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ, নাগেশ্বরী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল মান্নান প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ নিজাম উদ্দিন এবং কোরআন তেলাওয়াত করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আবদুল হামিদ মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category