• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রমজানের আগেই এলপিজির সংকট কাটাতে জ্বালানি উপদেষ্টার নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক :
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : আসন্ন জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাসে এলপি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রেল মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এলপিজির বর্তমান বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে অপারেটরদের সঙ্গে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
সভায় উপদেষ্টা বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অপারেটররা এলপিজি আমদানির যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা যেন বাস্তবে প্রতিফলিত হয়। নির্বাচনের আগে এবং রমজানে এলপিজির কোনো ধরনের ঘাটতি রাখা চলবে না। এই লক্ষ্য বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
আলোচনা সভায় এলপিজি অপারেটররা জানান, আন্তর্জাতিক বিভিন্ন বিরূপ পরিস্থিতির কারণে সম্প্রতি এলপিজি আমদানি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। তবে বাজারে অতিরিক্ত মূল্যবৃদ্ধির বিষয়টি তারা অস্বীকার করেন।
অপারেটররা আশা প্রকাশ করেন, জানুয়ারি মাসে ১ লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিক টন এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা অর্জিত হলে চলমান সংকট অনেকটা কেটে যাবে।
সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category