• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাবা-মায়ের উপর অভিমান করে ছাত্রীর আত্মহত্যা

আতাউর শাহ্ :
Update : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, নওগাঁ : নওগাঁর সদর উপজেলার ইলশাবাড়ী গ্রামে রিমু আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে নওগাঁ সদর উপজেলার ইলশাবাড়ি গ্রামে।
নিহত রিমু আক্তার ইলশাবাড়ি গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ও রাণীনগর মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের পক্ষ থেকে তার অপছন্দের একটি ছেলের সাথে বিয়ে নিয়ে আলোচনা চলছিল। ছেলেকে তার অপছন্দ হওয়ায় এ নিয়ে বাবা-মায়ের সাথে মনোমালিন্য হয়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে রিমু আক্তার। এরপর সোমবার সকালে খাবারের পর তার বাবা-মা কাজের জন্য বাহিরে গেলে এ সুযোগে কোন এক সময় ঘরের তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে বাসায় এসে তাকে মৃত অবস্থায় ঝুলছে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। পরে বিষয়টি থানায় জানালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ মডেল থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category