• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরের সদরের টোনায় গণশুনানি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে টোনা ইউনিয়ন পরিষদের সামনে এ গণশুনানি আয়োজন করা হয়।
টোনা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মইনুল ইসলামের সভাপতিত্বে নগর উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে তথ্য উপস্থাপন করেন নগর পরিকল্পনাবিদ শিকদার সাঈদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন টোনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাংক কুমার নন্দী, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মরজিনা মোর্শেদ, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য বাসন্তী রানী মজুমদার, জিআইএস স্পেশালিস্ট মির্জা জদিদ হাসান, জুনিয়র আরবান প্ল্যানার রিফাই রাফি রাসেল প্রমুখ। গণশুনানিতে টোনা ইউনিয়নের আগামী ২০ বছরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় ইউনিয়ন পরিষদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খাল খনন, সাইক্লোন শেল্টার ও বেড়িবাঁধ নির্মাণের দাবি উঠে আসে।
শিক্ষক, কৃষক, দিনমজুর, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গণশুনানিতে অংশ নিয়ে নিজ নিজ লিখিত মতামত প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category