• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পলাশবাড়ীতে প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বায়েজিদ :
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, পলাশবাড়ী গাইবান্ধা : “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং একটি গুরুত্বপূর্ণ সম্পদ”—এই প্রতি পাদ্যকে সামনে রেখে প্রতিবন্ধীদের মানসিক উৎকর্ষতা সাধন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পলাশবাড়ি প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’-এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ জানুয়ারি শনিবার সকালে পলাশবাড়ী এস এম বি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিবন্ধী সেবা সংস্থা প্রসেস সভাপতি আমিনুল ইসলাম। উদযাপন কমিটির পক্ষে প্রতিষ্ঠাতা পরিচালক জাকারিয়া মাসুদ জলিল মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা ০৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ডা: সৈয়দ ময়নুল হাসান সাদিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান রিপন এবং বিশিষ্ট সমাজসেবক বাদশা আলম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রতিবন্ধীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ ও সহায়তা পেলে প্রতিবন্ধীরাও সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category