• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মুন্সিগঞ্জে মানহীন মিষ্টি বিক্রি করায় রুমা সুইটমিটকে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি :
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, মুন্সীগঞ্জ : মুন্সিগঞ্জের আলদি বাজারে অবস্থিত রুমা সুইটমিটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। সোমবার পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সিগঞ্জের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্যের মান, স্বাস্থ্যবিধি ও ভোক্তাদের অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়। এ সময় দেখা যায় মিষ্টি তৈরির কারখানায় অপরিচ্ছন্ন নোংরা পরিবেশে কোন প্রকার স্বাস্থবিধি না মেনে বিভিন্ন ধরনের মানহীন মিষ্টান্ন তৈরি করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মুহাম্মদ জামাল উদ্দিন মোল্লা, জেলা স্যানিটারী ইন্সপেক্টর, সিভিল সার্জন অফিস, মুন্সিগঞ্জ এবং স্যানিটারী ইন্সপেক্টর, টঙ্গীবাড়ি, মুন্সিগঞ্জ। তারা স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি সম্পর্কে ব্যবসায়ীদের সতর্ক করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং কোনো অনিয়মের বিষয়ে ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category