• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বিজিবি’র অধিনে উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর সেক্টরের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

কুড়িগ্রাম থেকে মোস্তাফিজুর রহমান
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, কুড়িগ্রাম :  বর্ডার গার্ড বাহিনীর উত্তর পশ্চিম রিজিয়ন রংপুর সেক্টরের প্রেস ব্রিফিং অনুষ্ঠানে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান- রংপুর রিজিয়নের আওতাধীন ১,৬৬৮.৮৫৪ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় নিয়োজিত সেক্টর ও অধীনস্ত ব্যাটালিয়ন সমূহের মাধ্যমে সমন্বিত ও ধারাবাহিক অভিযানে ডিসেম্বর-২০২৫-এ সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
উক্ত সময়ে পরিচালিত অভিযানে ৭০ জন আসামীসহ আনুমানিক ৭,৪৮,৯৩,৪৮৯ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদক ও চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল ৬৯১ বোতল, বিদেশী মদ ৯৬১ বোতল, ভারতীয় ইয়াবা ৩,৬৩৪ পিস, ভারতীয় গাঁজা ১৪০.১৫ কেজি, ভারতীয় বিভিন্ন প্রকার নেশাজাতীয় সিরাপ ২৬,২৬৫ বোতল (মনোগোল্ড কফ সিরাপ, ঞঁংপড়ৎবী, জঈ ঈঁঢ় ও ডরহ ঝুৎঁঢ়), ভারতীয় স্কাফ সিরাপ ৩,১১৫ বোতল, ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ২৬,৮০৮ পিস, নেশাজাতীয় ইনজেকশন ২,২৩৫ পিস, হেরোইন ৩০৪ গ্রাম এবং বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট ৫৫,৩২৪ পিস। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ক্ষেত্রে ২৯ রাউন্ড গুলিসহ ০৬টি বিদেশী পিস্তল আটক করা হয়েছে, যা সীমান্ত এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে বিজিবির কার্যকর উপস্থিতির প্রতিফলন বলে জানিয়েছেন ২২ বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে মোট ১৯৭টি গবাদিপশু উদ্ধার করা হয়, যার মধ্যে গরু ১৬৪টি এবং মহিষ ৩৩টি। পাশাপাশি জিরা, মোটরসাইকেল, বিভিন্ন প্রকার কসমেটিকস, কীটনাশক, কাপড়, বাইসাইকেল ও কষ্টিপাথরসহ অন্যান্য চোরাচালানী পণ্য আটক করা হয়েছে।
মানব পাচার প্রতিরোধে গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে ডিসেম্বর–২০২৫ মাসে পাচারের ঝুঁকিতে থাকা ১৫ জন ব্যক্তিকে (পুরুষ ১২ জন ও নারী ০৩ জন) উদ্ধার করে যথাযথ আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে, যা বিজিবির মানবিক ও সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ দিক বলে উল্লেখ করা হয়েছে।
জাল টাকা পাচার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি জন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।
অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে রংপুর রিজিয়নের আওতাধীন বিজিবি ইউনিটসমূহ সর্বদা প্রস্তুত রয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় অতিরিক্ত টহল, বিশেষ চেকপোস্ট স্থাপন ও সমন্বিত আভিযানিক কার্যক্রম পরিচালনা করছে। এছাড়াও বিজিবি জনকল্যাণমূলক দায়িত্ব পালনের অংশ হিসেবে ডিসেম্বর–২০২৫ মাসে ১,১২৫ জন দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ এবং ১,১০০ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী প্রদান করেছে। সীমান্ত এলাকার জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে সর্বমোট ২,৫৬৩টি জনসচেতনতামূলক সভা আয়োজন করা হয়েছে।
উল্লেখিত কার্যক্রমের মাধ্যমে বিজিবি রংপুর রিজিয়ন সীমান্ত নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণে পেশাদারিত্ব, নিষ্ঠা ও মানবিকতার সাথে দায়িত্ব পালন অব্যাহত রেখেছে। রংপুর রিজিয়নে সীমান্ত নিরাপত্তায় বিজিবির সাফল্যের অংশ হিসেবে সাড়ে ৭ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক করা হয়েছে বলেও জানানো হয়েছে।
উক্ত প্রেস ব্রিফিং এ কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজার রহমান খন্দকার টিউটরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং বিজিবির বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ অফিসারগণ উপস্থিত ছিলেন।


কুড়িগ্রামে ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার-১
কুড়িগ্রাম প্রতিনিধি : গতকাল সোমবার কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ০৩ নং ফুলবাড়ী ইউনিয়নের বজরের খামার এলাকা থেকে ৩২ কেজি গাঁজাসহ ০১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন- ফুলবাড়ী থানাধীন বজরের খামার এলাকার মোঃ শাহিন আলম (২৬)। ভারতীয় মাদকের মরণ ফাঁদে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত যুব সমাজকে বাঁচাতে এগিয়ে আসতে হবে প্রশাসন ও সচেতন মহল এবং সকল অভিভাবকে। প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ছাড়া এ সমাজকে আলোকিত করা বা মাদকমুক্ত করা একেবারেই অসম্ভব। তাই সীমান্তের পাহারায় নিয়োজিত বাহিনিসহ সর্বস্তরের প্রশাসনকে কঠোরতা অবলম্বনের বিকল্প নেই। এখানে উল্লেখ্য যে মাদকের গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে থাকায় মাদকমুক্ত সমাজ বিনির্মানে কার্যকরী কোনো কাজের কাজ হচ্ছে না। শুধু মাদক পরিবহন বা ছিঁচকে মাদক কারবারিদেরকেই আটক করে অদৃশ্য কারণে অথবা অর্থের বিনিময়ে মাদকের গডফাদাররা ধরা পরে না। এ অবস্থা চলতে থাকলে মাদকমুক্ত সমাজ গঠন অসম্ভব।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬ খ্রি.) রাত আনুমানিক ০১:৪৫ ঘটিকা ফুলবাড়ী থানাধীন ৩ নং ফুলবাড়ী ইউনিয়নের বজরের খামার এলাকায় গ্রেফতারকৃত মাদক কারবারি শাহিনের নিজ বসতবাড়ি হতে ৩২ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেল।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এস. এম মুক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন-ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। উক্ত বিষয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category