• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে শামীম সভাপতি তানভীর সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি :
Update : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, পিরোজপুর : পিরোজপুর প্রেসক্লাব নির্বাচনে এস. এম. রেজাউল ইসলাম শামীম (দৈনিক আমার দেশ) সভাপতি ও এস. এম. তানভীর আহমেদ (বাংলাদেশ প্রতিদিন ও যমুনা টেলিভিশন) সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার সকালে প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা ২০২৫ শেষে দুপুরে দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যসব পদের প্রার্থীদের বিনা প্রতিদ্বদ্বীতায় নির্বাচিত ঘোষনা করা হয়। প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি ২০২৬ এর জন্য নির্বাচন একটি প্যানেল থাকায় ও এই প্যানেলের কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় জেলা প্রশাসকের নিয়োগকৃত নির্বাচন কমিশনার জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ ইকবাল করিম তাদের নির্বাচিত ঘোষনা করেন।
নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি খেলাফত হেসেন খসরু (দৈনিক পিরোজপুরের কথা) ও শেখ মো. রশিদ আল মুনান (এনটিভি), যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউল হক (সময় টিভি), কোষাধ্যক্ষ কুমার শুভ রায় (বাংলাভিশন), দপ্তর ও পরিসম্পদ সম্পাদক তামিম সরদার (ইন্ডিপেডেন্ট টিভি ও দৈনিক আজকের পত্রিকা), সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক কবির হোসাইন (দিপ্ত টিভি), ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন (সাপ্তাহিক বলেশ্বর), তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শেখ আবু মোঃ জুবায়ের জনি (সাপ্তাহিক পিরোজপুর বাণী) এবং নির্বাহী সদস্য মাহামুদ হোসেন (ইউএনবি), এম এ রব্বানী ফিরোজ (দৈনিক খবর), আরিফ মোস্তফা (দৈনিক বনিক বার্তা ও বাংলা ট্রিবিউন), ফসিউল ইসলাম বাচ্চু (সমকাল ও চ্যানেল আই), জহিরুল হক টিটু (দৈনিক যায়যায় দিন ও নিউ নেশন), খালিদ আবু (আমাদের সময়), মাহামুদুর রহমান মাসুদ (দৈনিক মানবজমিন), ওয়াহি হাসন বাবু (ইনকিলাব) ও কে এম হাবিবুর রহমান (ডেইলী স্টার ও ডিবিসি টিভি)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category