• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নরসিংদীর চরাঞ্চলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ২

আল আমিন :
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, নরসিংদী : নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে অভিযান চালিয়ে এক নলা বন্দুক, দেশীয় ওয়ান শ্যুটার গানসহ দেশিয় উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকালে রায়পুরা থানা প্রাঙ্গনে রায়পুরা সেনা ক্যাম্পের পক্ষ হতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এসময় নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুকসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত বুধবার সকাল ১০টা হতে রায়পুরার চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের নিমিত্তে টহল কার্যক্রম পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের মোঃ জালাল উদ্দিনের ছেলে শুটার ইকবাল আকরাম (৩৫), মৃত তোতা মিয়ার ছেলে মোঃ জালাল উদ্দিন (৬৫)।
রায়পুরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আবু বকর সিদ্দীক, পিএসসি এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দলসহ রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুর এর নেতৃত্বে জেলা পুলিশের একটি দল ও রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানার নেতৃত্বে এ টহল কার্যক্রম পরিচালনা করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের নওয়াব পাড়া এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে সায়েদাবাদ গ্রামের দুই শীর্ষ সন্ত্রাসী ইকবাল আকরাম ও মোঃ জালাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দখল হতে ২টি এক নলা বন্দুক, ১টি দেশীয় ওয়ান শ্যুটার গান, ১টি রামদা, ২টি ডেগার, ৪টি ছুরি, ২টি চাপাতি, ৮টি কার্তুজ, ৫ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ৩টি দেশীয় বল্লম, ২২টি পটকা, ১টি বুলেট প্রুফ জ্যাকেট, ১টি ছোট ব্যাগ, ২টি বন্দুকের কভার, ১৫টি বাটন মোবাইল, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট, ১টি আইফোন, ১টি ডেগার, কাগজপত্রসহ ১টি মানিব্যাগ।
এছাড়া বাঁশগাড়ী ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের আজগর আলী অজুর বাড়ীর লাকী বেগম এর বসত ঘরে অভিযান চালিয়ে ০১ টি দেশীয় ওয়ান সুটার গান ও ০২ (দুই) টি শর্টগানের কাতুর্জ উদ্ধার করা হয়।
শীর্ষ সন্ত্রাসী ইকবাল আকরাম (৩২) এর বিরুদ্ধে ০৩ টি হত্যা মামলা, ০১টি অস্ত্র আইনের মামলাসহ মোট ১১টি এবং সন্ত্রাসী মোঃ জালাল উদ্দিন এর বিরুদ্ধে ০২ টি হত্যা মামলাসহ মোট ০৪টি মামলা রয়েছে বলে জনিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category