• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মাধবদীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

আল আমিন:
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, মাধবদী (নরসিংদী) : অতিরিক্ত মুল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগ সহ এলপিজি সিলিন্ডার গ্যাসেরর বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৮ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে এক অভিযান পরিচালনা করেন নরসিংদীর মাধবদী বাজারে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী জেলা শাখার অফিসার মাহমুদুর রহমানের নেতৃত্বে এ অভিযানে মাধবদী বাজারের শানাউল্লাহ ট্রেডার্স, আব্দুল্লাহ ট্রেডার্সের দুটি এলপিজি সিলিন্ডার বিক্রির দোকান ও বণিক রুটিঘর নামে একটি বেকারিকে সতর্ক ও আর্থিক জরিমানা করা হয়।
অভিযান শেষে মাহমুদুর রহমান সাংবাদিকদের জানান, আমরা নির্ধারিত মূল্যের অধিক দামে গ্যাসের সিলিন্ডার বিক্রির দায়ে দুটি সিলিন্ডার বিক্রির দোকান ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির দায়ে একটি বেকারিকে আর্থিক জরিমানা করেছি। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান কালে আরো উপস্থিত ছিলেন সিআরবি ঢাকা বিভাগীয় প্রশাসনিক প্রতিনিধি আব্দুল হান্নান মানিক, নরসিংদী জেলা ডিস্ট্রিক্ট এম্বাসিডর নগেন্দ্র নাথ বণিক,
সিআরবি জেলা শাখার দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস সহ আইন শৃঙ্খলা বাহিনী সদস্য বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category