সবুজবাংলা২৪ডটকম, কয়রা (খুলনা) : খুলনা জেলা রোভার স্কাউটসের আয়োজনে কয়রায় ৪ দিন ব্যাপি কোর্স ফর রোভার মেট প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০ টায় কপোতাক্ষ কলেজ চত্বরে এই প্রশিক্ষনের উদ্বোধন করা হয়। খুলনা জেলা রোভার স্কাউটসের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কপোতাক্ষ কলেজের পরিচালনা কমিটির সভাপতি সাবেক সহকারী অধ্যাপক আবু বকর ছিদ্দিকী। একে সম্মানিত অতিথি ছিলেন কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ। কপোতাক্ষ কলেজের জৈষ্ঠ প্রভাষক বিদেশ মৃধার পরিচালনা এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন খুলনা জেলা রোভার প্রতিনিধি শংকর কুমার রায়, পাইকগাছা কলেজের প্রভাষক সুম্মিতা রানী, খান সাহেব কোমর উদ্দিন কলেজের শরীর চর্চা শিক্ষক মোঃ মোক্তার হোসেন প্রমুখ।
কয়রায় স্কুল ও মাদ্রাসার শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা
কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫৪ তম স্কুল ও মাদ্রাসার শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০ টায় মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষার মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ফায়ার উপজেলা সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মোঃ মোহসিন আলী। এ সময় পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, দীপক কুমার মিস্ত্রি, বিএম আঃ রাজ্জাক, শিক্ষক মেসবাহ উদ্দিন প্রমুখ। প্রতিযোহিতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। এতে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
কয়রায় সুধীজনদের সাথে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের মতবিনিময়
কয়রা (খুলনা) প্রতিনিধি : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা ভাল রাখতে কয়রায় সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। বুধবার (৭ জানুয়ারি) বেলা ১১ টায় কয়রা থানা চত্বরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল বেরুনী ও ডি-সার্কেল সহকারি পুলিশ সুপার মোঃ আমির হামজা। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, কয়রা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নুরুল আমিন বাবুল, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, এ্যাডঃ নজরুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান এফ এম মনিরুজ্জামান মনি, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, কযরা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান, সাংবাদিক মোঃ রিয়াছাদ আলী, গোলাম রব্বানী, মোঃ কামাল হোসেন, মোস্তাফিজুর রহমান, মাওলানা আয়ুব আলী, শিক্ষক জিএম জহুরুল হক, দিলিপ কুমার বৈরাগী, শিক্ষার্থী মারুফ হোসেন, বায়োজিদ হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।