• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক :
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, রংপুর : রংপুরের বদরগঞ্জে জনসম্মুখে দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন গোলাম রব্বানী নামে বিএনপির এক নেতা। তিনি উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পদে ছিলেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে লোহানীপাড়া ইউনিয়নের মণ্ডলেরহাট বাজারে দুধ দিয়ে গোসল করার পর তিনি জনসম্মুখে তার পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগের কারণ হিসেবে গোলাম রব্বানী জানান, ইউনিয়ন বিএনপির কিছু নেতার দুর্নীতিসহ নানা কারণে ক্ষুব্ধ হয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে তিনি আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন বিএনপির সভাপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেন বলেও জানান।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছিলাম। কিন্তু ইউনিয়ন বিএনপির কিছু নেতার দুর্নীতির কারণে স্থানীয়দের কাছে কটাক্ষ ও সমালোচনার শিকার হয়ে আসছি। নিজের এবং পরিবারের সম্মানের কথা চিন্তা করে আমি বাধ্য হয়ে দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।
অন্য কোনো দলে যোগদান করবেন কিনা–এমন প্রশ্নের জবাবে গোলাম রব্বানী বলেন, মাত্র বিএনপি থেকে পদত্যাগ করলাম। যদি অন্য কোনো দলের আদর্শ ভালো লাগে তাহলে সেখানে যোগদান করবো।
জানা গেছে, গত বছরের ৩০ এপ্রিল নেতাকর্মীদের সরাসরি ভোটের মাধ্যমে লোহানীপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে গোলাম রব্বানীকে সভাপতি এবং আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে জানতে লোহানীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মজিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেয়নি।
তবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন বলেন, গোলাম রব্বানী মূলত জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বিএনপির দলীয় কোনো কার্যক্রমে তিনি সক্রিয় ছিলেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category