• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার সহায়তায় রমনা মন্দির সহ অনেক মন্দির উদ্ধার হয়েছে : অপর্ণা রায়

নিজস্ব প্রতিবেদক :
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক, শ্রী শ্রী রমনা কালী মন্দির ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায় দাস বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্য রাজনীতিবিদদের মতো শুধু চটকদার কথা কখনও বলেননি। তিনি কাজ করে গেছেন দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। তার উজ্জ্বল দৃষ্টান্ত এই রমনা কালী মন্দির। শুধু এই রমনা কালীমন্দির নয় বাংলাদেশের যে কোন মন্দিরেই যখন কোন ঝামেলা হয়েছে বেগম জিয়ার নজরে বা গোচরে আসার সাথে সাথেই তিনি সেটা উদ্ধারে কাজ করে গেছেন।
শ্রী শ্রী রমনা কালীমন্দির ও শ্রীমা আনন্দময়ী আশ্রম আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভায় শ্রীমতি অপর্ণা রায় আরো বলেন, বেগম জিয়ার মৃত্যু এক দুষ্টু ডাকিনীর দীর্ঘ পরিকল্পনার ফলে হয়েছে। এর বিচার এদেশের জনগণ করবে।
প্রার্থনা সভায় দেশটাতের বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান বাবু তপন মজুমদার , ট্রাস্টি সমীর কুমার বসু, গৌরাঙ্গ সমাদ্দার, গৌতম মিত্র, উত্তম সরকার, সুভাষ দাস, তন্ময় সাহা, সীমান্ত দাস, সমীর সরকার, পরান সাহা, মৃন্ময় দাস, জয়ন্ত কুমার দাস, সুবীর দত্ত, মনি শংকর রায়, অর্পণ বড়াল, দেবী সাহা, কাকলি সাহা প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category