• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারের আমলে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা, ‎মানবেতর জীবন-যাপন নিহতের পরিবার

নিজস্ব প্রতিনিধি :
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

সবুজবাংলা২৪ডটকম, ভান্ডারিয়া (পিরোজপুর) ‎পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার লক্ষ্মীপুরা গ্রামে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত এক নির্মম রাজনৈতিক হত্যাকাণ্ড আজও এলাকাবাসীর মনে ক্ষোভ ও বেদনার জন্ম দিচ্ছে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতা নাছির উদ্দিন মন্টু মুন্সিকে পরিকল্পিতভাবে নির্যাতনের পর নির্মমভাবে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে।
‎সরেজমিনে গিয়ে জানা যায়, নাছির উদ্দিন মন্টু মুন্সি ছিলেন লক্ষ্মীপুরা গ্রামের একটি বিএনপি-সমর্থিত পরিবারের সন্তান। ব্যক্তি জীবনে তিনি ছিলেন অত্যন্ত নিরীহ, সৎ ও ভদ্র স্বভাবের। রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও এলাকায় তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল না। শুধুমাত্র বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতা হওয়ার কারণেই তিনি ফ্যাসিস্ট সরকারের প্রতিহিংসার শিকার হন বলে স্থানীয়দের অভিযোগ।
‎নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর (উত্তর) যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টুকে ঘুম ও খুন করার পরে ও তার পরিবারের সদস্যদের নামে রাজনৈতিক মিথ্যা মামলা, হামলা ও জমি দখল করে পরিবারটিকে নিঃস্ব করে ফেলেছে পরিবারটি মানবেতর জীবন যাপন করছে এবং বর্তমানে তার বাবা অসুস্থ অবস্থায় আছে। সে চিকিৎসার অভাবে বাসায় আছে তার সুচিকিৎসা প্রয়োজন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে তারা আজ দারিদ্র্য, অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
‎এ বিষয়ে লক্ষ্মীপুরা গ্রামের শতাধিক মানুষ একবাক্যে বলেন, নাছির উদ্দিন মন্টু মুন্সি ছিলেন সম্পূর্ণ নির্দোষ। এটি ছিল একটি সুস্পষ্ট রাজনৈতিক হত্যাকাণ্ড। তারা অবিলম্বে এই হত্যার সুষ্ঠু তদন্ত, প্রকৃত খুনিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসনের দাবি জানান।
‎এলাকাবাসীর মতে, ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত এমন বহু রাজনৈতিক হত্যাকাণ্ড আজও বিচারের অপেক্ষায় রয়েছে। নাছির উদ্দিন মন্টু মুন্সির হত্যার বিচার নিশ্চিত করা হলে তা গণতন্ত্রকামী মানুষের আস্থার প্রতীক হবে বলে মনে করেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category