• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম :
সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কোরবানির পশুর চামড়ার দর নির্ধারণ তিন দিনের সফরে চীনে পৌঁছেছেন ট্রাম্প পাকিস্তান জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ভূরুঙ্গামারী উপজেলা জামায়াত আমীরের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার সেন্সর বাতিল কয়রায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা রাজনৈতিক স্থিতিশীলতা তৈরিতে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ইন্দুরকানীতে তামাক নিয়ন্ত্রণ বিধি-বিধান বিষয়ে শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

সবুজবাংলা২৪ডটকম, ঢাকা : পিরোজপুরের ইন্দুরকানীতে তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিধি-বিধান বিষয়ে একটি শেয়ারিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
৩১ ডিসেম্বর বুধবার সকালে স্থানীয় প্রেসক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপসি বাংলারং আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সংস্থার পরিচালক আজাদ হোসেন বাচ্চুর সভাপতিত্ব করেন।
শেয়ারিং মিটিংয়ে বক্তব্য রাখেন সরকারি ইন্দুরকানী কলেজের সহকারী অধ্যাপক ও কলামিস্ট মো. জাকারিয়া হোসেন, ইন্দুরকানী এম ইউ মেহউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি হেলাল উদ্দিন গাজী, ইউপি সদস্য মিজানুর রহমান, ছোলায়মান হাওলাদারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় তামাক ব্যবহার রোধে বিদ্যমান আইন প্রয়োগ, তামাকের ক্ষতিকর দিক এবং সমাজে তামাকবিরোধী সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক শাহিদুল ইসলাম, নারী ইউপি সদস্য মাসিমা বেগম প্রমুখ। সভা পরিচালনা করেন রুপি বাংলার ব্যবস্থাপক আলতাফ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category